Depression: ঘুরে দাঁড়াও নতুন উদ্যমে!
ঘুরে দাঁড়াও নতুন উদ্যমে:--
ডিপ্রেশন শব্দটার একটা গালভরা বাংলা অনুবাদ আছে- ‘বিষণ্ণতা’। আশ্চর্যের বিষয় হলো বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই শব্দটি ঠিক তার ব্যাপকতা বোঝাতে ব্যর্থ। ডিপ্রেশন মানে কিন্তু ‘মন খারাপ’ নয়। জীবনে চলার পথে বিভিন্নরকম দুঃখ-বেদনার সাথে আমাদের পরিচয় হয়, সময়ের পরিক্রমায় কষ্টগুলো বিলীনও হয়ে যায়। কিন্তু ডিপ্রেশনের অতলে ডুবে যায় যারা, তাদের ব্যক্তিত্বে বিষাদ তেমনি গাঢ়ভাবে মেখে যায়- যেখান থেকে উঠে আসতে তাদের প্রতিনিয়ত এক দুর্বিষহ সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়।
![]() |
| depression |
ব্যাপারটি চমৎকারভাবে তুলে ধরা হয়েছে এভাবে – “The opposite of depression is not happiness, it’s vitality”
ছায়াচাপা গাছের চারা যেমন আলোর অভাবে নেতিয়ে পড়ে, জীবনের সকল রঙ হারানো এই মানুষগুলো তেমনি জীবন্মৃতের মতো বেঁচে থাকে।

No comments